বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিবালয়ে প্রশাসনকে ম্যানেজ করে চলছে ড্রেজার বানিজ্য

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ জুন ২০২৫ | প্রিন্ট  

শিবালয়ে প্রশাসনকে ম্যানেজ করে চলছে ড্রেজার বানিজ্য

 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :


 

মানিকগঞ্জে প্রশাসন ম্যানেজ করে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন জনসাধারণের অভিযোগ। ড্রেজার মেশিন বসিয়ে মাটির তলদেশ থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়ছে পাশের ফসলি জমি। জমির উপর দিয়ে পাইপ লাইন স্থাপনের কারণে নষ্ট হচ্ছে কৃষি জমির নানা ফসল। কে বা কারা এই মেশিন চালাচ্ছে কোনো হোদিস মেলেনি সরেজমিনে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই, দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন চালাচ্ছে। যারা চালায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ। প্রশাসন জেনেও না জানার ভান করে আছে। জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন রঘুনাথপুর বাজারের পাশে শাকরাইল যাওয়ার পথে রঘুনাথপুর এলাকায় আদা বেপারীর ডাঙায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে এই চক্র। শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানোর পরও বন্ধ হয়নি ড্রেজার মেশিন। সেই সাথে কৃষি জমির উপর দিয়ে পাইপ দেওয়ায় কৃষকের চরম ক্ষতি হচ্ছে। রিপোর্ট লেখার আগে আবারো শিবালয় উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমি দেখছি।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com