বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে ৩৫ জন চিকিৎসকের পরিবর্তে দায়িত্ব পালন করেন মাত্র ৮ জন

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট  

দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে ৩৫ জন চিকিৎসকের পরিবর্তে দায়িত্ব পালন করেন মাত্র ৮ জন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে প্রচারিত একটি সংবাদ কে কেন্দ্র করে স্বাস্থকেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একটি বে-সরকারী টিভি চ্যানেল সহ কয়েকটি সংবাদ মাধ্যমে স্বাকেন্দ্রের চিকিৎসা সেবার করুন দশা উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়।শনিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সামছুল আরেফিন।

আরএমও ডাঃ সামছুল আরেফিন বলেন, সংবাদটিতে আমাকে ব্যাক্তিগতভাবে হেয় করার চেষ্টা হয়েছে। আমরা প্রতিদিন ৫ থেকে ৬‘শ রোগীর সেবা প্রদান করে থাকি। এখানে অবহেলা বা স্বজনপ্রীতি বা স্বেচ্ছাচারিতার কোন সুযোগ নেই। ৩৫ জন চিকিৎসকের সেবা আমরা ৭/৮জনে কিভাবে দিয়ে আসছি সেটা বলা দুরুহ। তাছাড়া আমার স্ত্রী‘র মালিকানাধীন ক্লিনিকে আমি নীতিমালা অনুযায়ী সরকারী দায়িত্ব পালন শেষে এবং ছুটির দিনে রোগী দেখি বলে জানান তিনি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন বলেন, উপজেলার প্রায় ৬/৭ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র কেন্দ্র এটি। এখানে ৩৫ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন আমিসহ মাত্র ৮ জন। এই ৮ জন চিকিৎসক দিয়ে এত বড় জনগোষ্ঠির সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটতেই পারে। কিন্তু সংবাদটিতে আমাদের সে বিষয়টি উপেক্ষা করা হয়েছে। আমি নিজে চেম্বারে উপস্থিত থাকা সত্বেও আমার সাথে কোন কথা বলা হয়নি। আরএমও ডাঃ সামছুল আরেফিনের বিরুদ্ধে বলা হলেও তিনিও তখন তার কক্ষে রোগী দেখছিলেন। কিন্তু তার সাথেও কথা বলা হয়নি। তাই আমাদের কাছে মনে হয়েছে সংবাদটি পক্ষপাতদুষ্ট।

এসময় স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকল চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন বলে দাবী করেন তিনি।

এ ব্যাপারে আল শেফা প্রাইভেট ক্লিনিকের পরিচালক ডাঃ তানজিনা জাহান বিথির কাছে জানতে চাইলে তিনি জানান, আমি নিজে সহ এখানে অনেক চিকিৎসক রোগী দেখেন। দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রের আরএমও ডাঃ সামছুল আরেফিনও সরকারী দায়িত্ব পালন শেষে এখানে প্রাকটিস করেন বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৬:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com