বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | প্রিন্ট  

মানিকগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

মানিকগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রবিজুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ৪ এর একটি টিম।


 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ র‌্যাব ৪, সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ মাজহারুল হক।

গ্রেফতারকৃত রবিজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিংদাইর এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে।

 

র‌্যাব ৪, সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ মাজহারুল হক জানান,মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রবিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব ৪ থেকে পাঠানো প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী রবিজুল দীর্ঘদিন যাবত রাজশাহী হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ক্রয় করে এনে মানিকগঞ্জ সদর থানা এলাকা সহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল।

 

এরই ধারাবাহিকতায় উপরোক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিজুল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার হয়েছিলো।

 

উক্ত মামলার স্বাক্ষ্য প্রমান এবং যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত উপরোক্ত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় উপরোক্ত আসামিকে দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।

 

উল্লেখ্য, আসামি মামলার রায় প্রদানের পর থেকে পলাতক ছিলো।

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com