বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হরিরামপুরের ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই 

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১১ জুন ২০২৫ | প্রিন্ট  

হরিরামপুরের ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাজার বণিক সমিতি।


 

বুধবার সকাল ৯টায় ঝিটকা বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

 

ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ফার্মেসি, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান ছিল। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া বলেন, আমরা খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও আরও কয়টি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com