ডেস্ক রিপোর্ট | রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা তাঁর দশ বছরের ছেলে ও অপর এক নারী আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রবিবার ১ জুন বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত সূর্য রানী সরকার (৩২) এবং আহত তাঁর ছেলে বাঁধন (১০), প্রতিবেশী মায়া রানী সরকার (৪০) মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সূর্য রানী সাইংজুরী গ্রামের যোগেশ সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ রোববার বিকেলে বাড়ির পাশের মাঠে ছেলেকে সাথে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান সূর্য রানী। ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়।
স্থানীয় লোকজন ওই তিন জনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন।
Posted ৮:৫১ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||