ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ।
দিবসটি উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ২ নং সিংজুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. কাজী ওয়াজেদ আলী মিস্টার। এ সময় ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
Posted ৬:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫
Desh24.News | Azad