বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা 

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট  

ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:

সর্বসাধারণের চলাচলের রাস্তা কারখানা কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী।প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হন চলাচলকারী যাত্রীরা।


 

২৯ জানুয়ারি বুধবার সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় কয়েকশ নারী পুরুষ বেলা ১২টার দিকে এই অবরোধ সৃষ্টি করে। এরপর মাইকিং করলে স্থানীয় হাজার হাজার লোক জড়ো হয়।

 

আন্দোলনকারীরা জানান, গোলড়া এলাকায় গ্রামবাসীর যাতায়াতের একটি পুরোনো রাস্তা বন্ধ করে দিয়েছে দুটি কারখানা। এতে তাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে।

 

গ্রামবাসী আরও জানায়, পুরোনো এই রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। রাস্তাগুলোর কারণে বর্তমানে তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে।

 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com