বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কলাপাড়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পরে বিধবা মহিলার মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট  

কলাপাড়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পরে বিধবা মহিলার মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার
কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের আবাসন এলাকা থেকে মাটির নিচে চাপা দেওয়া  বিধবা আয়েশা বেগমের (৬২) মৃতদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ এ মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার রাত থেকে এ মহিলা নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয় মেম্বার রাসেল মিয়া জানান, নিহত আয়েশা বেগম কে শনিবার রাত নয়টার দিকে বাবলাতলা বাজারে তার মেয়ে জামাই শাহীনের বাসা থেকে আবাসনের বাসিন্দা ইউনুস ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। আজ সোমবার সকালে তাকে আবাসনের এক মহিলা মোবাইল করে জানায়। এরপর চৌকিদার নিয়ে নতুন মাটি ভরাটের স্থান দেখতে পান। পরে পুলিশকে খবর দিয়ে মাটি খুড়ে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে  আবাসন বাসিন্দা ইউনুস পলাতক রয়েছে।

মেম্বার রাসেল মিয়া জানান, আয়েশা বেগম কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ মাটি চাপা দেয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও বলেন, নিহত আয়েশার সঙ্গে ইউনুসের টাকার লেনদেন ছিল বলে জানতে পেরেছেন।


কলাপাড়া থানার ওসি, আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com