বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোবাইলে কথা বলতে না পেরে সালথায় গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট  

মোবাইলে কথা বলতে না পেরে সালথায় গৃহবধূর আত্মহত্যা

আজিজুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা ওই গ্রামের ইমরান শেখের স্ত্রী।


নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার স্বামী তাকে তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলতে দিতো না। মাঝে মাঝে এই নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত এবং তাকে মারধর করত। যার কারণে আজ সকালে রুমা রাগ-অভিমানের বশবর্তী হয়ে তার স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের টিন কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com