মোহনপুর প্রতিনিধি | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
রাজশাহীর মোহনপুরে অটোভ্যান চুরি করে নিয়ে পালানোর সময় মোঃ সাহাবুল (৩২) নামের এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
শাহাবুল ঘাসিগ্রাম ইউপির শ্যামপুরহাট গ্রামের মোঃ রেজাউলের ছেলে।
জানা গেছে, রোববার (৭এপ্রিল) বিকাল ৪টার সময় উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া পশ্চিমপাড়া মৃত আফছার আলীর ছেলে মোঃ আফজাল হোসেন (৩৪) সইপাড়া ভাতুড়িয়া গামী হোসেন আলীর ডিপমেশিনের নিকট অটো চার্জার গাড়ি তালা বন্ধ করে ধানের জমি দেখতে গেলে ভ্যানটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল
সাহাবুল। তখন অটোভ্যানের মালিক অটো চোর, অটো চোর বলে চিৎকার দিলে স্থানীয় লোকজন চোর শাহাবুলকে অটোভ্যানসহ হাতে নাতে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোভ্যানসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে মোহনপুর থানা অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি চুরির মামলা হয়েছে। আসামী শাহাবুলের বিরুদ্ধে মাদক, চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:২০ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||