বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিবালয়ে এনজিও গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে রশি দিয়ে বেঁধে রেখেছে ভুক্তভোগীরা 

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট  

শিবালয়ে এনজিও গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে রশি দিয়ে বেঁধে রেখেছে ভুক্তভোগীরা 

শিবালয়ে এনজিও গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে রশি দিয়ে বেঁধে রেখেছে ভুক্তভোগীরা

 


আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

 

মানিকগঞ্জের শিবালয়ে একটি এনজিও গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাশকে রশি দিয়ে বেঁধে রেখেছেন ভুক্তভোগীরা। সোমবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা হলরুমের সামনে তাকে বেঁধে রাখা হয়।

 

এ সময় শতাধিক আমানতকারী টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের দাবি, তিন শতাধিক লোকের কাছ থেকে বিভিন্ন মেয়াদে রাখা অন্তত তিন কোটি টাকার আমানত নিয়ে এনজিও মালিকরা গা-ঢাকা দেন।

 

পরে গ্রাহকরা মামলা করলেও এনজিও মালিকরা জামিনে এসে ঘুরতে থাকেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার টেপড়া এলাকায় এক যুগ আগে জগন্নাথ দাশ, আলম হোসেন, রজ্জব আলী ও মোহাম্মদ মাস্টারের যৌথ পরিচালনায় গ্রামের আলো ও গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের দুইটি এনজিও দিয়ে লোন, সঞ্চয়পত্র, জামানতসহ বিভিন্ন মেয়াদে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। পরে নির্দিষ্ট সময় পার হলে গ্রাহকদের টাকা ফেরত দিতে গড়িমসি করা হয়। এক পর্যায়ে ওই এনজিওর কার্যক্রম বন্ধ করে মালিকরা গা-ঢাকা দেন।

 

 

 

ভুক্তভোগী আমানতকারীরা জানান, আমানতের লভ্যাংশ তো দূরের কথা, তাদের মূল টাকাও ফেরত দেওয়া হয়নি। মামলা দিয়েও টাকা ফেরত পায়নি তারা। এনজিও মালিকরা জামিন নিয়ে ঘুরছেন। এ কারণে এনজিওর চেয়ারম্যান জগন্নাথ দাশকে তারা বেঁধে রাখেন।

 

 

স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, ‘আমার এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও গ্রামের আলো নামের দুটি এনজিও আমানত সংগ্রহ করে। এখন মেয়াদ শেষ হলে টাকা ফেরত দিচ্ছে না।’

 

তিনি বলেন, ‘স্থানীয় জগন্নাথ দাশ, আলম, রজ্জব ও মোহাম্মদ মাস্টার এনজিওগুলো পরিচালনা করত।’

 

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি, যাতে গ্রাহকরা আমানত ফেরত পায়।

 

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা) ভুক্তভোগী গ্রাহকরা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মানিকগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বরত সদস্যের সঙ্গে এনজিওর চেয়ারম্যান, ইউএনওসহ সবাই আলোচনায় বসেছেন।

Facebook Comments Box

Posted ৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com