বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এস এ জিন্নাহ কবিরের বিভিন্ন মন্দির পরিদর্শন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

এস এ জিন্নাহ কবিরের বিভিন্ন মন্দির পরিদর্শন

মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক
এস এ জিন্নাহ কবিরের বিভিন্ন মন্দির পরিদর্শন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার রাতে মহাঅষ্টমীতে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সাবেক সাধারন সম্পাদক এবং আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের এ তিনটি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। এ সময়ে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন। কুমারী পূজোতে মন্ডপগুলোতে হাজার হাজার ভক্ত,পূজারী ও দর্শনার্থীদের উপচেপড়া ভির ছিল। ঘিওর শতদল, লোকনাথ মন্দির ও বানিয়াজুরী অমূল্য মালাকারের বাড়িতে মানুষের ঢল নামে। মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির বিভিন্ন মন্দিরে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিককুজ্জামান মানিক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, যুব দলের সদস্য সচিব সাইফ সানোয়ার, সদস্য মীর্জা সালেম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিন মাস্টার, পয়লা ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন মানিক, সিংজুরী ইউনিয়ন সাধারন সম্পাদক রেজাউল করিম, বালিয়াখোড়া ইউনিয়ন সাধারন সম্পাদক আব্দুল রশীদ প্রমুখ।


এস এ জিন্নাহ কবির ঘিওর-দৌলতপুর- শিবালয় উপজেলার ৬৪টি মন্দিরে তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে ৩ হাজার টাকা করে মোট প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা শারদীয় দুর্গোৎসবে মন্দিরে কর্মকর্তাদের হাতে উপহার হিসাবে তুলে দেন। উল্লেখ্য,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির মানিকগঞ্জ -১ (ঘিওর-দৌলতপুর- শিবালয়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে ব্যাপক গনসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

 

Facebook Comments Box

Posted ৩:০৬ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com