ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
তিনদিনের টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জনজীবন। আজ মঙ্গলবার সকাল থেকেও জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা বাতাস বৃষ্টিস্নাত আবহাওয়াকে আরও শীতল করে তুলেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩০-৩৫ কিলোমিটার। তবে আজ আবহাওয়া আরও নাকাল হতে পারে।
ঘিওর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলো প্রায় ফাঁকা দেখা গেছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। বৃষ্টিতে সময়মতো কাজে যেতে পারছেন না তারা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
চরবাইলজুরী পঞ্চ রাস্তা এলাকায় কথা হয় রিক্সা চালক আজিজুলের সঙ্গে। তিনি বলেন, ‘তিনদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। বাতাসও আছে । বৃষ্টির কারণে মানুষ বাইরে বের হচ্ছেনা। সকাল থেকে কোনো ভাড়া পাচ্ছি না।
এদিকে টানা বৃষ্টি ও দমকা বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে ফসলের মাঠ। পানিতে তলিয়ে গেছে ধানের খেত। কলা, পেঁপে, শীমসহ উঠতি ফল-ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
বানিয়াজুরী রাথুরা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘পানির আর দমকা বাতাসে মাটে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। আমার ধান ও কলার ভুঁই ডুবে গেছে। যা খরচ করেছিলাম তা আর উঠবে না।’
ফসলের ক্ষয়-ক্ষতির বিষয়ে ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তহমিনা খাতুন বলেন, ‘গত তিন দিনের প্রতিকূল আবহাওয়ায় ধান, পেঁপে, কলা ও গ্রীষ্মকালীন সবজিসহ মৌসুমি আটটি ফসলের পাঁচ শতাংশ আক্রান্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ চলছে।
Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||