বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মত বিনিময় সভা

রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার:   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

মানিকগঞ্জে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মত বিনিময় সভা

মানিকগঞ্জে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মত বিনিময় সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক (খামার বাড়ি) শাহজাহান সিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, মানিকগঞ্জ চেম্বার অপব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক তোফাজ্জালন হোসেন প্রমুখ। সভায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক(খামার বাড়ি) শাদজাহান সিরাজ বলেন, জেলায় পর্যাপ্ত পরিমানে সার আছে। সমস্ত সার ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করা হবে। সার নিয়ে কোনো ধরনের অপ্রচারনা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টি কওে যাতে কৃষদের কাছ অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হহবে। মানিকগঞ্জের ৭টি উপজেলা থেকে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারগন এই মতবিনিময় সভায় অংশগ্রহন করে ।

 


 

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com