বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে নানা আয়োজনে নবীন আইনজীবীদের বরন

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

মানিকগঞ্জে নানা আয়োজনে নবীন আইনজীবীদের বরন

নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ২০২১ সালে আগত নবীন আইনজীবীদের বরন করে নিলো জেলা আইনজীবী সমিতি কর্তৃপক্ষ।

 


বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ১ নাম্বার ভবনের চতুর্থ তলার হল রুমে নানা আয়োজনের মাধ্যমে নবীন আইনজীবীদের বরন করে নেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি কর্তৃপক্ষ। এসময় নবীন আইনজীবীদের প্রত্যেককে একটি করে গাউন উপহার দেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

 

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন এর সঞ্চালনা এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা এর সভাপতিত্বে এসময় মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামালসহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ বার কাউন্সিলের ২০২১ সালের পরীক্ষায় উত্তীর্ণ মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন ৬০ জন আইনজীবীকে গাউন এবং ফুল দিয়ে বরন করে নেয় অনুষ্ঠানে আগত অতিথিরা।

 

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com