সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে গাড়ীচাপায় ১ পথচারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২১ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

মানিকগঞ্জে গাড়ীচাপায় ১ পথচারীর মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম ,ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকায় পাটুরিয়ামুখী অজ্ঞাত এক গাড়ীচাপায় আ. আলীম খান (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

 


রোববার সকাল ৮ টার দিকে দুর্ঘটনাস্থলেই মারা যায় আলীম খান। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

 

নিহত আ. আলীম খান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের জাবরা এলাকার মৃত জলিল খানের ছেলে।

 

 

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সকালে পাটুরিয়ামুখী অজ্ঞাত এক গাড়ীচাপায় আলীম খানের মৃত্যু হয়। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ নভেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com