সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বঙ্গবন্ধু হচ্ছে আমাদের অনুভূতির নাম-তারিকুর রহমান চৌধুরী

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৬ আগস্ট ২০২১ | প্রিন্ট  

বঙ্গবন্ধু হচ্ছে আমাদের অনুভূতির নাম-তারিকুর রহমান চৌধুরী

বঙ্গবন্ধু হচ্ছে আমাদের অনুভূতির নাম, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের প্রেরণা, জাতীয় শোক দিবসের আয়োজনে ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা মোঃ তারিকুর রহমান চৌধুরী উইলটন। তিনি জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত আজিজুর রহমান চৌধুরীর ছেলে।

 


রোববার ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে নিজ অফিসের সামনে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করা হয়েছে।

 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম , ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসলাম হোসেন খান মাখন, রায়দক্ষিণ কহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মকবুল হোসেন।

 

মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন ফয়েজী।

 

আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইয়াহিয়া চৌধুরী ইনু, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম খোকনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com