বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুর কলিয়া ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

দৌলতপুর কলিয়া ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলার কলিয়া ইউনিয়নে  অবস্থিত প্রায় ৬০ বছরের পুরনো কলিয়া পাবলিক উচ্চ  বিদ্যালয়ে একটি  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা।

সরজমিনে গিয়ে দেখা যায় যে বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের দেয়ালে দেখা দিয়েছে ফাটল।


বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষের ভেতর স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে।

প্রতিষ্ঠানটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয় ৫৫০ জন ছাত্রছাত্রী লেখাপড়া করে। এমন কি মেয়েদের একটা কমন রুমও নেই। স্কুলটিতে ছাত্রছাত্রীদের বসার বেঞ্চের অবস্থাও তেমন ভালো না।

বিদ্যালয়টি ঘুরে দেখা যায়, ভবনটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ে বর্তমানে ৩টি ভবন থাকলেও তার মধ্যে ২টি  ভবনই অনেক পুরনো। ভবনগুলোর ছাদ ও দেয়াল যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, ক্লাস চলাকালে মাঝেমধ্যে ছাদ থেকে আস্তর আমাদের মাথা ও বই খাতা উপর পরে। আমরা আতঙ্কে আছি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষতি হতে পারে। জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:মাজেম আলী বলেন ১৯৯২সালে ভবন টি নির্মাণ করা হয়। এর মধ্যে কোন প্রকার সংস্কার করা হয়নি।প্রায় ২/৩ বছর আগে সাবেক এমপি বরাবর দরখাস্ত করা হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ভবনটির ঝুঁকিপূর্ণ হওয়ায় আমাদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে তাই এটি সংস্কারের জোর দাবি জানাচ্ছি।

 

উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বলেন, বিদ্যালয়ের ভবনটি সংস্কার করা জরুরী। আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com