ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
দৌলতপুরে সবজি বীজ বিতরণ
জহির মাহমুদ প্রতিনিধি দৌলতপুর মানিকগঞ্জ :
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়। গতকাল ব্রাক অফিস থেকে ৪৮৮ জন পুরুষ ও মহিলাদের মাঝে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, মরিচ ইত্যাদি বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করেন। উপস্থিত ছিলেন মো: লুৎফর রহমান এলাকা ব্যবস্থাপক( দাবি) দৌলতপুর শাখা ও আলামিন আল মামুন শাখা ব্যবস্থাপক দৌলতপুর। এ সময় সবজির বীজ রোপন ও পরিচর্চার সঠিক নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়। টেপরি গ্রামের গোসাই দাস বিশ্বাস বলেন ৬০ শতাংশ জমিতে এ বীজ রোপন করতে পারব। যদি ফলন ভালো হয় তাহলে এক লক্ষ টাকার সবজি বিক্রয় করতে পারব। একই কথা বলেন মান্দারতা গ্রামের মোঃ আসাদুল ইসলাম ও রামচন্দ্রপুর গ্রামের মোছা:আকলিমা বেগম প্রমূখ ।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Desh24.News | Azad