ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট
জহির মাহমুদ প্রতিনিধি,দৌলতপুর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা চত্বর, হাসপাতাল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব মো. আব্দুস সালাম এবং উপজেলার বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা।
এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে পৃথক আরেকটি মিছিল দৌলতপুর বাজার বটতলা থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাজার এলাকায় এসে সমাপ্ত হয়।
যুবদল নেতৃবৃন্দ জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
Posted ৭:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||