বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট  

দৌলতপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ

জহির মাহমুদ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হয়েছে।


 

এসময় প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে হাতে নারকেল, তাল, জাম, বেল, নিম,কাঁঠাল জাতীয় গাছের চারা তুলে দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।

 

সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে চারা গাছ বিতরন করা হয়।

 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪—২৫ অর্থ বছরে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করা হয়। প্রায় ১০০০টি বিভিন্ন গাছের চারা বিতরণ করেন কৃষি অফিস।

 

চারা গাছ নিতে আসা এক প্রতিনিধি মোঃ আমিনুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য ৪টি নারকেল গাছের চারা ও ২টি তাল গাছের চারা নেয়া হলো। এ গাছ গুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে খুবই উপকারী।

 

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হলো। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৬:২৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com