ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ প্রতিনিধি দৌলতপুর মানিকগঞ্জ:
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে দৌলতপুর উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।
এ সময় আগাম শীতকালীন রবি মৌসুমে গম, সরিষা সহ বিভিন্ন ধরনের বীজ ও সার কৃষকদের মাঝে বিতারন করা হয়।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মঈজ। এছাড়াও উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Desh24.News | Azad