ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ দৌলতপুর মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাশতায় মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আঃ মান্নান মিয়া(৪২), পিতা- মৃত খুরশেদ সিকদার,গ্রাম-নিলুয়া,চকমিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, নন্দ লাল সাহা(৫২),পিতা- মৃত চন্ডি দাস,সাং চকমিরপুর,চকমিরপুর ইউনিয়নের ৫ নং ওয়াড আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক,মোঃ পলাশ মোল্লা(৪৬) পিতা- মৃত ধনী মোল্লা,মোঃ হাফিজ মোল্লা(৪৩), পিতা মৃত হমেশ মোল্লা, গ্রাম বাশাইল,বাঘুটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি বলে জানা যায়।
দৌলতপুর থানার মো. শাহিনুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশতায় ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Desh24.News | Azad