বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে আমন ধান কাটার উৎসব, কৃষকের মুখে হাসি 

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

দৌলতপুরে আমন ধান কাটার উৎসব, কৃষকের মুখে হাসি 

জহির মাহমুদ প্রতিনিধি দৌলতপুর মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে আমন জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। এতে করে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে এটাকে বোনাস ফসল হিসেবে ধরে নিয়েছে। কারণ বিগত ২০ বছরের মধ্যেও আমাদের এলাকায় এতো ভালো আমন ধান হয় নাই।


সরজমিনের গিয়ে দেখা যায় উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে এখন সোনালী আমন ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে। কৃষকেরা ধান কেটে নিচ্ছে কেউ হাতে মাড়াই করছে। বিগত বছরগুলোতে এই সময় গরুর খাদ্যের সংকট দেখা যেত। এবার তাদের গরুর খাদ্যের সংকট হবে না বলে জানান। সমেতপুর গ্রামের মামুন সরদার ও আমিনুর বলেন আমরা বিগত ৩০ বছরের মধ্যে এ বারের মতো আমন ধান দেখি নাই। এবার আমাদের এলাকায় যারা আমন ধান রোপন করেছে সবারই ভালো ফলন হয়েছে। প্রতি মন আমন ধানের বাজার মূল্য এক হাজার থেকে বারোশ শত টাকা। বাজারে বিক্রি হচ্ছে। আমন ধান উৎপাদন করতে আমাদের খরচও অনেক কম হয়। এতে করে সরিষা, আলু, পেয়াচ আবাদ করার জন্য অর্থনৈতিকভাবে আমাদের কোন সমস্যা হবে না। রামচন্দ্রপুর গ্রামের মোঃ হারুন শেখ ও কয়েকজন দিনমজুর শ্রমিকদের সাথে কথা বললে তারা দৈনিক সংবাদ কে বলেন বিগত বছরগুলো এই সময়ে আমরা বেকার সময় পার করেছি। অসময়ের এ ফসল কাটার কাজ পেয়ে আমরা অনেক খুশি । তারা দিন প্রতি ১০০০ টাকা করে কাজ করছেন। দৌলতপুর থানার বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দৌলতপুর থানা কৃষি কর্মকর্তা মো: লুৎফে আল মুইজ সংবাদ কে বলেন চলতি মৌসুমে দৌলতপুর উপজেলায় আমন ধানের চাষ হয়েছে ১০০০হেক্টর জমিতে।

গত মৌসুমীর চেয়ে এবার আমন ধানের ফলন বেশি হবে। সেই সঙ্গে ভবিষ্যতেও আবাদ ও ফলন বৃদ্ধি পাবে। ধানের ফলন ভালো হওয়ায় ও দাম বেশি পাওয়ায় খুশি কৃষক ও। দুই ফসলি জমিতে তিন ফসলি করতে কাজ করছে কৃষি বিভাগ। এজন্য কৃষি বিভাগ মৌসুমের শুরু থেকে প্রচার সহ কৃষকদের ধান উৎপাদনে কাজ করে আসছে বলেন জানান তিনি।

Facebook Comments Box

Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com