বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁওয়ে স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ে স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে পূজায় নতুন শাড়ী কিনে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে দিতি রাণী (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাফিত পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 


উক্ত ঘটনায় নিহত দিতি  রাণী আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিত পাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত দেড় মাস আগে নিজের বড় বোনের দেবরের সাথে প্রেম করে দিথি রাণী বিয়ে হয় গতকাল রবিবার ভূল্লী বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী না দিয়ে বাসায় চলে আসে।পরে বাসায় এসে তাদের মধ্যে বাকবিতন্ডা হয় এবং অভিমানে রাতে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

 

পরে তার স্বামী সহ পরিবারের লোকজন  ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে যান এবং রোগীর অবস্থা আশংকাজনক মনে হলে কর্তব্যরত চিকিৎসক উন্নয়ন চিকিৎসার জন্য রংপুরে রেফার্ট করলে পথিমধ্যে সে মৃত্যুবরণ করে।

 

নিহতের স্বামী ভমর রায় বলেন, ভাইয়ের শালিকাকে প্রেম করে বিয়ে করি সেই সাথে আমি রাজমিস্ত্রীর কাজ করি তেমন রোজগার না থাকায় সংসারে অভাব অনটন লেগে থাকতো। এরি মধ্যে পূজায় নতুন শাড়ী কিনার জন্য বাজারে গেছিলাম আমার কাছে মাত্র ১ হাজার টাকা ছিলো। কিন্তু সে কমদামে শাড়ী নিবে না এই অভিমানে বাসায় এসে সে আমার অগচোরে গলায় ফাঁস লাগায়।

 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ১১ অক্টোবর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com