সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চিকিৎসার অভাবে ক্যান্সারে আক্রান্ত নাঈম মৃত্যু শয্যায়

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট  

চিকিৎসার অভাবে ক্যান্সারে আক্রান্ত নাঈম মৃত্যু শয্যায়

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নাঈম; বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার গরিব পিতা মোঃ সোরহাব মোল্যা। নাঈম মোল্যা ২০২১ সালের ডিসেম্বর হতে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নাঈম মোল্যা ফরিদপুরের সালথা উপজেলাধীন ১নং রামকান্তপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ সোরহাব মোল্লার একমাত্র পুত্র। নাঈম মোল্যা ২০২০ সালে ফরিদপুরের সরকারি সালথা কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।


তার পরিবার জানিয়েছে, নাঈম মোল্যার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৫/৭ লাখ টাকার প্রয়োজন। তার গরিব পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

ছোটবেলা থেকে নাঈম মোল্যা লেখাপড়ায় মেধাবী ছিল। তার স্বপ্ন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হতে যাচ্ছে নাঈম মোল্যার।

কারণ তার স্বপ্নকে মরণব্যাধি ক্যান্সার থাবা দিয়েছে। নাঈম মোল্যার প্রতিবেশী শাকিল চৌধুরী, হায়দার আলী, মহিদ চৌধুরী জানান, সে একজন মেধাবী ছাত্র। কয়েক মাস আগে তার মরণব্যাধি ব্লাড ক্যান্সার ধরা পড়ে। নাঈম অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা একজন দিনমজুর। তার বাবার সামর্থ্য নাই নাঈমের চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

সাহায্য পাঠানোর জন্য: বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার- 01861-688135 (নাঈম)।

 

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com