ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
জানা যায়, সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উদ্যানের গেট বন্ধ এবং মাজারে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।
ডিএমপির শেরেবাংলা নগর থানা ওসি জানে আলম মুন্সি বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||