বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে সিএনজি ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট  

ঘিওরে সিএনজি ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

ঘিওরে সিএনজি ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :


মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী আমীর মাস্টার মোড়ে দৌলতপুর উপজেলা থেকে ছেড়ে আসা অটোরিকশা ও ঘিওর থেকে ছেড়ে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন ।

সোমবার ১৪ জুলাই বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী আমির মাস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায় পল্লী বিদ্যুতের কর্মীরা আঞ্চলিক রাস্তা ব্লক করে কাজ করতে ছিল। রাস্তার প্রায় অর্ধেক অংশে খুটি থাকার ফলে এই দূর্ঘটনার শিকার হয় বলে জানান তারা।

নিহত আমিনুর ইসলাম দৌলতপুর উপজেলার আবুডাংগা গ্রামের জামাল শেখের ছেলে।

আহতরা হলেন দৌলতপুর উপজেলার কান্দা মান্দারতা গ্রামের শামীম মিয়ার ছেলে রিপনও ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের বিপ্লব সাহার ছেলে বিনয় সাহা, আহতরা দুজন ঘিওর উপজেলার শাহিন মেধা সিঁড়ির অষ্টম শ্রেণীর ছাত্র এবং টাঙ্গাইল কয়রা গ্রামের সাইজুদ্দিনের ছেলে নুরুল ইসলাম।

এবিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় সিএনজি ও অটো রিক্সা থানা হেফাজতে আছে। মরদেহ আইনানুগ প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

Facebook Comments Box

Posted ৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com