সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ১২ জুলাই ২০২১ | প্রিন্ট  

ঘিওরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে আলোচিত মোটরসাইকেল চোর  চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ।  রবিবার দিবাগত রাতে চাঁদপুর ও টাঙ্গাইল জেলা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

সোমবার আসামিদের কোর্টে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, মুন্নু মেডিকেল হাসপাতাল থেকে গত ২২ মার্চ একটি  ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘিওর থানার মামলা নং ১১(০৩)২১ রুজু হয়। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা এর তত্ত্বাবধানে ঘিওর থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মহব্বত খান মামলাটি তদন্ত করেন।

ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য রবিন মিয়া (৩০), মোঃ ইমরান(৩২) ও মোঃ খোকন (৩০) কে চাঁদপুর ও টাংগাইল হইতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। মোটরসাইকেলটি টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা হতে  উদ্ধার করা হয়।

 

Facebook Comments Box

Posted ৬:২৮ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com