সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে মাদকসহ যুবক আটক

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে মাদকসহ যুবক আটক

 

মানিকগঞ্জের ঘিওরে হেরোইনসহ সোহেল রানা (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


সোমবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পুড়িয়া হেরোইনসহ তাকে আটক করে। আটককৃত ওই যুবক শ্রীবাড়ি গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত্রি ১১ টার  দিকে শ্রীবাড়ি মোড়ে  মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সাংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ (কিলো-৬) ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবকের দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পুড়ি হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। পরে ওই যুবককে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।

 

ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, গোপন সংসদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া হেরোইনসহ যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com