বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে বিএনপির ৩১ দফা প্রচারে পথসভা

রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার:   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

ঘিওরে বিএনপির ৩১ দফা প্রচারে পথসভা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গনে উপজেলার বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাথ প্রচারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।


গত শুক্রবার বিকেলে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন আইনসভা, মন্ত্রিসভা , রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ও বিচার বিভাগকে ক্ষমতার ভারসাম্য করে তোলা হবে । বিএনপি ক্ষমতা আসলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারবে । যার যার ধর্ম সেই সেই ভয়হীন ভাবে পালন করতে পারবেন । যদি আমি এমপি হতে পারি তাহলে প্রথমে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবার উন্নয়ন করবো।

এসময় আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার সহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

Facebook Comments Box

Posted ৯:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com