ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঘিওরে জুলাই-আগষ্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের বর্ষপূতি এবং আওয়ামী ফ্যাসিবাদীদের পতন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজয় র্যালিটি ঘিওর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ বিজয় র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত দলীয় নেতা কর্মীরা অংশগ্রহন করেন। পরে বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ আব্দুল আলীম খান মনোয়ার, সাধারন সম্পাদক অ্যাডঃ কাজী ওয়াজেদ আলী মিষ্টার, সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ জানে আলম, যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজ আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আল- মামুন ভ্থইয়া, যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব মোঃ সাইফ সানোয়ার প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপি সহ-সভাপতি মীর্জা এজাজ আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলীম আহম্মেদ, যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলাম তারেক, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক আশরাফুল কামাল আরিফ প্রমুখ। বক্তরা কেন্দ্রীয় কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, শুষ্ট, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি করেন।
Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫
Desh24.News | Azad