সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে নববধূ সুমী হত্যাকারীর বিচার দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন

আব্দুর রাজ্জাক, (মানিকগঞ্জ)   |   শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ | প্রিন্ট  

ঘিওরে নববধূ সুমী হত্যাকারীর বিচার দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে নববধু সুমীকে গলা কেটে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘন্টাব্যাপী ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।

এসময় বক্তব্য রাখেন, নিহত সুমির পিতা রহম আলী, মা রওশনা বেগম, বোন রুমি আক্তার, মনোয়ার মাহমুদ, সাদিকুর রহমান, মনির হোসেন, রেজাউল ইসলাম, খোকন, শামীম চৌধুরী, মোঃ মুকুল প্রমুখ। এসময় বক্তারা সুমির হত্যাকারী স্বামী রূপকের ফাঁসি এবং আরো যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। উল্লেখ্য, গত ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে নববধূ সুমি আক্তার কে গলা কেটে হত্যা করে তার স্বামী রূপক আহমেদ। ঘটনার ছয় দিন পর রূপককে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।


Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com