সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট  

ঘিওরে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি ঘিওর, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নাধীন বালিয়াবাঁধা বাজারের দক্ষিণ পাশে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয়ে (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আমিনুর রহমান ।


 

বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সিংজুরী ইউনিয়নাধীন বালিয়াবাঁধা বাজারের দক্ষিণ পাশে নদীর পাড়ে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, স্থানীয়রা কালিগঙ্গা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নদীর পূর্বপাড়ে মরদেহটি উপর হয়ে ভেসে ছিল। মরদেহটি নারী বলে সনাক্ত করা যায়। অর্ধ গলিত মরদেহ চেনার উপায় নেই ‌।

 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ওই নারীর ৩৫-৪০ বছর বয়সের মত হবে । ১৫-২০ দিন আগে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | বুধবার, ২৬ অক্টোবর ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com