ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুণে পুড়েছে কয়েকটি টিন সেট মার্কেটের ১১টি কাপড়ের দোকান ও ৩টি স্বর্ণের দোকান । এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মার্কেট মালিকগণ।
গত বুধবার রাত ১০ টায় ঘিওর বাজার মোহাম্মদ আলী রোডের খান মার্কেট, এবাদত খান মার্কেট ও মোঃ সায়েদুর রহমান মার্কেটে এ ঘটনা ঘটে।
শুক্রবার ৪ জুলাই দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক খোন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সানজিদা রহমান ছন্ধ্যা, ঘিওর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক খঃ বনি ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ।
এসময় খোন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা মার্কেট মালিক ও ব্যাসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন ও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Desh24.News | Azad