সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘাস খেতের আড়ালে গাঁজা চাষ-গাঁজা গাছসহ গ্রেফতার গাঁজা চাষী

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ | প্রিন্ট  

ঘাস খেতের আড়ালে গাঁজা চাষ-গাঁজা গাছসহ গ্রেফতার গাঁজা চাষী

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে গোখাদ্য নেপিয়ার ঘাস ক্ষেতের ভেতরে চাষ হচ্ছে নিষিদ্ধ মাদক গাঁজা। সেই গাঁজা গাছ উদ্ধারে যৌথভাবে অভিযান চালিয়েছে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঘিওর থানা পুলিশ। অভিযানে কয়েকটি গাঁজা গাছ উদ্ধার এবং গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাঁজা চাষী মন্টু মিয়াকে। গতকাল সোমবার রাতে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের


গোয়ালডাঙ্গী এলাকায় এ অভিযানে চালানো হয়।অভিযানে গাঁজা গাছ উদ্ধার ও চাষীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোয়ালডাঙ্গী এলাকায় জনবসতির পাশেই একটি চাষযোগ্য জমিতে ঘাস লাগানো হলেও তার মাঝে মাঝে গাঁজা গাছ রোপণ করা হয়েছে।

 

জমিটির তিন পাশে বসতবাড়ি, আর উত্তর পাশে ধানক্ষেত। এলাকাবাসীর অভিযোগ, এমন খোলামেলা গাঁজা চাষের ফলে গ্রামের কিশোর-তরুণরা মাদকের দিকে ঝুকছে।করচাবাধা ও গোয়ালডাঙ্গী এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তারা।

 

 

স্থানীয়রা জানান, ওই জমিতে গাঁজা চাষ করছেন স্থানীয় মন্টু মিয়া, তার স্ত্রী বাতাসি বেগম ও ছেলে আশিক। জমিটির মালিক মৃত গিয়াস উদ্দিন। তার মৃত্যুর পর মন্টু সেটি বর্গাচাষের ভিত্তিতে ব্যবহার করছেন। নিয়মিত এসব গাঁজা গাছের পরিচর্যা করেন মন্টু মিয়া। তিনি প্রতিবছরই ঘাস ক্ষেতে গাঁজা চাষ করেন বলে দাবি করেন স্থানীয়রা।

 

 

 

গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘দূর থেকে তাকালে আগাছা মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় গাঁজার গাছ। দিনের বেলা কেউ কিছু বলে না। রাতে নাকি বাইরের লোকজন আসে গাছ দেখতে।

 

 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঘিওর থানা পুলিশের যৌথ অভিযানে গোয়ালডাঙ্গী এলাকা থেকে দুইটি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com