সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কলাতলী থেকে ১০ হাজার ইয়াবাসহ আটক-২

জাহেদ হাসান, কক্সবাজার প্রতিনিধি   |   সোমবার, ২৩ আগস্ট ২০২১ | প্রিন্ট  

কলাতলী থেকে ১০ হাজার ইয়াবাসহ আটক-২

কক্সবাজারের কলাতলী হোটেল মোটেল জোনের কক্স ওশান রিসোর্টের সামনে থেকে বিপুলপরিমাণ ইয়াবাসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ (২৩ আগস্ট)সকাল ১০.৪০ মিনিটের সময় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।


 

সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী রোডের পূর্ব পার্শ্বে কক্স ওশান রিসোর্টের সামনের সড়কের ওপর থেকে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে তাদের হাতে থাকা শফিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

আটককৃতরা হলো,টেকনাফ হোয়াইক্যং কানজরপাড়ার মোক্তার আহমেদ পুত্র মো: আবদুল্লাহ (২৪)ও একই এলাকার বশির আহম্মদ এর পুত্র মো: রাসেল (২২)।

 

আটক আসামীদের বিরুদ্ধে সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করেছে।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com