ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ প্রতিনিধি:দৌলতপুর।
ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
উপজেলা জাসাসের আয়োজনে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১.৩০ টার সময় উপজেলা বিএনপির অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা জাসাসের সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নূরু, জাসাসের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাসাসের সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, জাসাস সদর ইউনিয়নের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সহ জাসাস ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা সহ তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান বিধ্বস্ত হলে আগুনে পুড়ে ছাই হয় শিশুদের ক্লাসরুম। আমরা এটাকে একটা দুর্ঘটনা বলতে পারিনা।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নেতা কাদের সিদ্দিকী বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রশিক্ষিত বিমানের ক্ষেত্রে ভালো কোন বিমান বাংলাদেশে নেই। বিগত ফ্যাসিস্ট সরকার দুর্নীতি করে দেশকে এতিম বানিয়ে পালিয়েছে। প্রত্যেকটা সেক্টরকে পঙ্গু বানিয়েছে। প্রকৃত মেধাবীদের মূল্যায়ন না করে আওয়ামী দোসরদের চাকরি দিয়েছে, দেশ মেধা শূন্য হয়েছে। মারাত্মক অবহেলা, অব্যবস্থাপনা এবং ঠিক ঠাক মেরামত না করার কারণে বিমানটি বিধ্বস্ত হয়, দায় সরকার এড়াতে পারে না।
দীর্ঘ ১৭ বছর উন্নয়নের নামে দেশকে অবাসযোগ্য দেশে পরিণত করেছে। পৃথিবীতে এই দুর্ঘটনা আলোরন তুলেছে। সারাদেশের মানুষের মতো আমিও এই দুর্ঘটনায় মর্মাহত।নিষ্পাপ কোমল মতি মেধাবী শিশুরা এদেশের সম্পদ অথচ তারা পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল। আমি বলতে চাই, আগামীতে যদি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, দখল মুক্ত, দমন -পীড়নের রাজনীতি থেকে আমরা বের না হতে পারি এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা চাইবো না আর পুনরাবৃত্তি হোক।
Posted ৩:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫
Desh24.News | Azad