আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
ঘিওর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোহছেন উদ্দিন, থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কে. এম সিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন প্রমুখ।
সভায় নব নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদকে ফুলেল শুভেচ্ছা জানান জনপ্রতিনিধিরা।
Posted ৯:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||