বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নরসিংদীতে করোনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু “

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট  

নরসিংদীতে করোনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু “

নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে  মোঃ আসাদুজ্জামান (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 


ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা আসাদুজ্জামান গত ১ বছর ধরে নরসিংদী পুলিশ লাইনস্ এ সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন।

 

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার রাতে তার মৃত্যুতে জেলা পুলিশে শোকের ছায়া নেমে আসে।

 

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। কর্মজীবনে মোঃ আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

Posted ১:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com