বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কন্যা শিশুদের পুরষ্কার প্রদান

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট  

কন্যা শিশুদের পুরষ্কার প্রদান

: মানিকগঞ্জের ঘিওরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, সাংষ্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে কিশোর- কিশোরী ক্লাবের শতাধিক সদস্যসহ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নির্বাচন কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রমুখ।‌

আলোচনা সভা শেষে সংগীত, আবৃত্তি ও সাধারন জ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার তিন ক্যাটাগরিতে বিজয়ীদের টি শার্ট, জার্সি, বই খাতাসহ অন্যান্য শিক্ষা উপকরন পুরষ্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com