বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈশ্বরদীতে ড্রাম ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মকর্তা নিহত

মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   |   রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট  

ঈশ্বরদীতে ড্রাম ট্রাকের ধাক্কায় ইপিজেড কর্মকর্তা নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সুমন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঈশ্বরদী ইপিজেড সড়কের বাঘইল পশ্চিমপাড়া (ঠাকুরপাড়া) মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

 


নিহত সুমন রাজশাহীর বাঘা সরের হাটের হযরত আলীর ছেলে এবং ঈশ্বরদী ইপিজেডের এবা কোম্পানির কর্মকর্তা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন প্রতিদিনের ন্যায় ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে হেটে মসজিদে যাচ্ছিলেন।

 

ভোরে কুয়াশার মধ্যে ঘাতক একটি ড্রাম ট্রাক সুমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সুমনের শরীরের নিম্ন অংশ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

 

ঈশ্বরদী থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে শনাক্ত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে। নিহত সুমনের বড় ভাই সাইফুলের বিবাহের সূত্র ধরে তারা বাঘইল পশ্চিমপাড়ায় বসবাস করে আসছেন।।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com