বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শরিফুল ইসলাম (শ্রাবন)   |   শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ | প্রিন্ট  

ঘিওরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৫ আগস্ট  ) বিকেলে বালিয়াখোড়া ভোর বাজার দুর্গা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক বাসুদেব কুমার সাহা ।


বালিয়াখোড়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের আহবান শ্রী সুনিল কুমার চাকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন  –  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অসীম কুমার বিশ্বাস, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, মানিকগঞ্জ জেলা  পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিবার্ন কুমার পাল,   উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এ্যাড. শচীন্দ্র নাথ মিত্র, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ শামীম, সদস্য সচিব শ্রী সুব্রত কুমার শীল ( গোবিন্দ  ) প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সদস্য সচিব তুষ্ট মোহন রায়।

শ্রী তুষ্ট মোহন রায়কে সভাপতি ও তাপস কুমার বসুকে সাধারণ সম্পাদক ও গৌরাঙ্গ কুমার সরকারকে যুগ্ম সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ৮:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com