ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় শারমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শারমিন আক্তার উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের সূজন শরীফের স্ত্রী। ওই গৃহবধূ শারমিন আক্তার দুই কন্যা সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, সূজন শরীফ পেশায় একজন ভ্যান চালক অনেক অভাবে সংসার চালান। সংসারে অভাবঅনাটন লেগেই থাকতো। স্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন আবদার করত সূজনের কাছে। বেশিরভাগ সময় স্ত্রীর আবদার মেটাতে পারতো না সুজন। হয়তো গতকালও তার চাহিদার কিছু আনতে পারেনি বলেই স্বামীর সাথে অভিমান করে আজ কাউকে কিছু না বলে ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৮:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||