মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড়ে আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা সন্তান

মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড়ে আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা সন্তান

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড়ে আদালতে মামলা করেছেন মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সৌরভ।

 


বৃহস্পতিবার তিনি পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরকার সিআইডিকে তদন্ত করে আগামী ৫ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

এছাড়া তিনি মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতিকে ছোট করেছেন। ৪ মিনিট ৪ সেকেন্ডের একটি বক্তব্যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জন্য বঙ্গবন্ধুকে দায়ী করে বলেন, ‘লোক মেরে বঙ্গবন্ধু তার স্বার্থ উদ্ধার করেছে।’ তার উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তাই মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এই মামলা দায়েরকে কতর্ব্য হিসেবে মনে করেছেন তিনি। মামলার অভিযোগে তিনি বলেন, মেয়র জাহাঙ্গীর আওয়ামীলীগ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হয়েও দল ও দেশের ক্ষতি করে চলেছেন। তিনি মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

 

 

এই বক্তব্যের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাধীনতা বিরোধীদের উস্কানি দিচ্ছেন। তাই তার বিরুদ্ধে মামলা করাকে নৈতিক দায়িত্ব বলে মনে করেছি।  জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মানবিক বাংলাদেশ সোসাইটি পঞ্চগড় জেলার সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান আশিকুজ্জামান সৌরভ বলেন, স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধা ও আমাদের স্বাধীনতা নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা কোনভাবেই মেনে নিতে পারি না। তার এই বক্তব্য বঙ্গবন্ধু পরিবার ও মুক্তিযোদ্ধাদের আহত করেছে।

 

বাদী পক্ষের আইনজীবী আরাফাত হোসেন জনী বলেন, রাষ্ট্র বিরোধী অসঙ্গিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ এনে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাদী আশিকুজ্জামান সৌরভ মামলা করেছে। মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com