বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট  

দৌলতপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দৌলতপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জহির মাহমুদ দৌলতপুর মানিকগঞ্জ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম,অস্থায়ী ক্যাম্প মানিকগঞ্জ-১ প্রধান মেজর ওসমান,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন,ক্যাপ্টেন সাকিব,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম,শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

তিনি জানান, নির্বাচনের দিন দৌলতপুর উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি, অতিরিক্ত পুলিশ, গ্রাম পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

উপজেলার মোট ৬১টি ভোটকেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার এই কর্মশালায় অংশ নিচ্ছেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে কর্মকর্তাদের নির্বাচনী আইন, বিধি-বিধান এবং ভোটগ্রহণের কারিগরি দিকগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com