ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে নির্মাণাধীন ভবনের পিলার ধসে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ঘিওর পঞ্চ রাস্তা হাইওয়ের পার্শ্বে মেসার্স জাবের এন্ড সন্স ইট মহলের ভবন নির্মাণকালে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত দুলাল মিয়া পার্শ্ববর্তি পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামের মৃত আনছের আলীর ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকাল থেকে চারজন শ্রমিক ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। হঠাৎ পাশের পিলার ধ্বসে পড়ে মাটিতে চাপা পড়ে যায় চারজন । তিনজন জীবিত উদ্ধার হলেও একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস জানায়, খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনা স্থানে পৌঁছে তিনজনকে জীবিত উদ্ধার করা হয় । পরে রড কেটে দুলাল মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Desh24.News | Azad