বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে ৭টি উপজেলাতে আমের মুকুলের মৌ-মৌ গন্ধে ভরে গেছে প্রকৃতি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট  

মানিকগঞ্জে ৭টি উপজেলাতে আমের মুকুলের মৌ-মৌ গন্ধে ভরে গেছে প্রকৃতি

রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ ৭টি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে গ্রাম বাংলার প্রকৃতি। নানা ফুলের সঙ্গে আমের মুকুলেও সৌরভ ছোড়াচ্ছে। সেই মুকুলে সুমুধুর ঘ্রাণ আন্দোলিত করে তুলে মানুষের মন। থোকা থোকা মুকুলের ভারে ঝুলে পরেছে গাছের ডালপালা। সবুজ পাতার ফঁাকে ফঁাকে এ যেন সোনায় সোহাগা। তবে আর দুই তিন সপ্তারের মধ্যেই ঘিওর, দৌলতপুর , শিবালয় হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইর পৌরসভার সর্বত্রই মুকুলে মুকুলে ছেয়ে যাবে। রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায় এবং বিভিন্ন নাসার্রিতে বিভিন্ন জাতের আমের মুকুলে।


চলতি মৌসুমে আবহাওয়া ভাল থাকায় গত কয়েক সপ্তাহ থেকে বেশির ভাগ আম গাছে মুকুল ফুটতে শুরু করেছে। প্রানবন্ত প্রকৃতিতে শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগে ভাগেই গাছে গাছে মুকুল ছেয়ে গেছে। পোকা মাকড় ও অন্যান্য রোগ রোগবালাই থেকে মুকুল রক্ষা করতে প্রাথমিক পর্যায়ে পরিচর্যা শুরু করেছে গাছ মালিকরা। বড় কোন ধরনের দুর্যোগ না থাকলে আমের বাম্পার ফলন হবে বলে ধারনা করা হচ্ছে।

মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর, সিংগাইর, হরিরামপুর, ও সাটুরিয়াতে আম গাছগুলোতে এবার প্রচুর মুকুল ধরেছে। মুকুল থেকে অনেক আম গাছে মুকুল ধরতে শুরু করেছে। ঘিওর উপজেলার নির্জর নার্সারির মালিক মোঃ রেজাউল করিম সাংবাদিকদের জানান, গত কয়েক বছর যাবত আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের প্রচুর আম গাছ বিক্রি হয়েছে। বিভিন্ন আম গাছগুলোতে মুকুল আসার আগেই আমরা বাগানের পরিচর্যা শুরু করেছি। তবে এবার আমের মুকুলে পোকা- মাকড়ের উপদ্রব বা অন্য কোন সমস্যা না দেখা দিলে ফলন ভাল হবে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফাল্গুনের শেষ দিকে পুরো আম গাছগুলোতে মুকুলে ছেয়ে যাবে। তবে বসন্তের আগমনি বার্তায় বর্নিল সাজে আমের মুকুলের ঘ্রাণ ছড়াচ্ছে আপন মহিমায়। জেলাতে আম গাছগুলোতে মুকুল এসেছে শতকরা ১৫ শতাংশ। আমরা জেলার কৃষকদের আম গাছে তিন বার স্প্রে করার পরামর্শ দিতে বলেছি। প্রথমে মুকুল আসার পরে এবং মুকুল মটর দানা বঁাধার সময় একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক স্প্রে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে পোকা মাকড়সহ অন্যান্য রোগ ও পোকামাকড়ের আক্রমন না হয়। তবে এবার আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলন ভাল হবে বলে তারা জানিয়েছেন।

 

 

Facebook Comments Box

Posted ৭:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com