সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালথায় চাঁদাবাজি মামলায় কারাগারে ইউপি মেম্বার

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট  

সালথায় চাঁদাবাজি মামলায় কারাগারে ইউপি মেম্বার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

একটি চাঁদাবাজি মামলায় ফরিদপুরের সালথার মো. লতিফ মোল্যা (৫৫) নামে এক ইউপি মেম্বারকে কারাগারে প্রেরণ করেছে আদালত।


সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩ নং আমলী আদালতের বিচারক রাইসা সরকার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

লতিফ মোল্যা সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি মেম্বার।

ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল হোসেন শামীম ওই ইউপি মেম্বারকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আইনজীবী বলেন, ফরিদপুরের কোর্টে দায়েরকৃত একটি মামলা সিআইডিকে তদন্তের আদেশ দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। সেখানে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত ওই মেম্বারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box

Posted ৬:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com