বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জ-১ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থীসহ ৪ জন

ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট  

মানিকগঞ্জ-১ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থীসহ ৪ জন

 

মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে মানিকগঞ্জ -১ ( ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) নির্বাচন থেকে নৌকার প্রার্থীসহ বিভিন্ন দলের ৪ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


এ আসনে আওয়ামী লীগের শরীক দল জাতীয় পার্টির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো: জহিরুল আলম রুবেল।

এছাড়াও মানিকগঞ্জ -২ এবং মানিকগঞ্জ -৩ আসন থেকে সড়ে দাঁড়ালেন আরো তিন জন।

রবিবার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার। তিনি বলেন, ‘সাত জন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে তাদের বাদ দেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন – আওয়ামী লীগের আব্দুস সালাম, জাকের পার্টির দীন মোহাম্মদ, জাসদের আফজাল হোসেন খান জকি ও জাতীয় পার্টির হাসান সাইদ।

নৌকার প্রার্থী সরে দাঁড়ানোর কারণ আসনগুলো মহাজোটের শরিক জাতীয় পার্টিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম বলেন, দলীয় প্রধান শেখ হাসিনা রাজনীতির বৃহৎ স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নেবো।

Facebook Comments Box

Posted ৮:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com